রেকর্ডের পথে ‘দিল ধারকানে দো’!


CSn ||  বাণিজ্যিক ধারার সিনেমায় তৃতীয়বারের মতোন জয়া আখতার! যথারীতি ফের হিট তিনি! হ্যাঁ, তার আলোচিত ছবি ‘দিল ধারকানে দো’র কথায় বলছিলাম। মুক্তির প্রথম দিনেই যা সাড়ে ১০কোটি রূপি ব্যবসা করে।
সাম্প্রতিক সময়ে বলিউডের সর্বাধিক আলোচিত সিনেমা জয়া আখতারের ‘দিল ধারকানে দো’, যা মুক্তির প্রথম ৩ দিনেই প্রায় পঞ্চাশ কোটি রুপি আয় করে। যদিও ইন্ডিয়া ভিত্তিক হাফিংটনপোস্ট রিপোর্ট করেছে যে, মুক্তির প্রথম চার দিনেই ‘দিল ধারকানে দো’ ছবির আয় প্রায় সত্বর কোটির কাছাকাছি। আশা করা হচ্ছে, শীঘ্রই হয়তো শতো কোটির পথে এগিয়ে যাচ্ছে জয়া আখতারের এই ছবিটি। ব্যাপক প্রচারণা আর ছবিতে বড় বড়
তারকাদের নিয়ে তৈরি হওয়া এই সিনেমা এমনিতেই দর্শকের মনে অনেক কৌতূহলের জন্ম দিয়েছিলো। আর দর্শকের কৌতূহল মেটাতেই অবশেষে ৫জুন শুক্রবার ভারতের সিনেমায় মুক্তি দেওয়া হয় ছবিটি।
জানা গেছে, দিল ধারকানে দো ছবিটি ভারতের ৩০০০ সিনেমা হলে মুক্তি দেওয়া হয়। প্রথম দিনেই আশানুরূপ সাড়ে দশ কোটি রুপির উপরে ব্যবসা করায় পুরো টিমের সবাই খুশি। অনিল কাপুর, রনবীর সিং, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতারের মতো তারকাদের নিয়ে করা এ ছবির সর্বমোট বাজেট ছিলো ৮৫ কোটি রুপি।
উল্লেখ্য, জয়া আখতার পরিচালিত ‘দিল ধারকানে দো’ সিনেমাটি এক পাঞ্জাব পরিবারকে নিয়ে যাঁরা ছুটি কাটাতে সমুদ্রে বেড়াতে যান। এবং নানা নাটকীয় ঘটনার সম্মুখীন হন।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

শিশুর চোখ রক্ষায় নিন উপযুক্ত যত্ম

দেবের সাথে কাজ করবেন মিষ্টি