লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া

লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া 

ইনফো ডেস্ক ॥ গত ৮ নভেম্বর সন্ধ্যাটা জীবনের সবচেয়ে স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকলো নাদিয়ার জন্য। কারণ এই আগমনী শীতের সন্ধ্যায় তার মাথায় ওঠে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার সেরা মুকুটটি। উপস্থাপক তার নামটি ঘোষণা করার আগ পর্যন্তও তিনি জানতেন না তিনিই হবেন লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার ২০১৪ সালের বিজয়ী।
গত তিন মাস ধরে যে সুন্দরের লড়াই করে এসেছিলেন আজ পেলেন তার পুরস্কার। এ বছরের নির্বাচিত ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে এই সুন্দরীকে দেওয়া হয়েছে একটি নতুন গাড়ি।
প্রথম রানার আপ হয়েছেন নাজিফা দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলা।
প্রথম রানারআপকে পাঁচ লাখ ও দ্বিতীয় রানারআপকে তিন লাখ টাকা। এ ছাড়া তাদের জন্য রয়েছে নানা উপহার সামগ্রী, চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ। নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম এই পাঁচ কন্যা আজ লড়েছেন সেরা সুন্দরী হবার চূড়ান্ত প্রতিযোগিতায়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিচারকের আসনে ছিলেন, সুবর্ণা মুস্তফা, অপি করিম ও তাহসান। বিচারকদের রায় এবং দর্শকদের দেওয়া অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারণ হয়েছে এবারের সেরা সুন্দরী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
ফলাফল ঘোষণার আগে ছিল লাক্স সুন্দরী শানু, মম, চৈতি, মেহজাবিন এবং সামিয়ার পরিবেশনায় নাচ। 
গান গেয়েছেন নগর বাউল জেমসসহ অনেকেই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলী যাকের, শাকিলা জাফর, অপি করিম, নোবেল, প্রীতম, কানিজ আলমাস খান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরেক লাক্স সুন্দরী মুনমুন।

Comments

Popular posts from this blog

শিশুর চোখ রক্ষায় নিন উপযুক্ত যত্ম

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন