খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা



খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

 ইনফো ডেস্ক : আমার ঘরে অভাব লেগেছে। খুবই টানাটানি করে সংসার চলছে। যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে। দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে। এমনটাই জানালেন টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বললেন, আর বলবেন না কি যে অবস্থা বলার মতো না। এ পর্যন্ত বলার পরই একটু থামলেন প্রভা। বললেন, দেখুন ভাববেন না সত্যিই বুঝি আমি অভাবে আছি। আমার সংসারে টানাটানি চলছে। আমার স্বামী বিরাট ব্যবসায়ী। তার কোন অভাব নেই।
প্রভা বলেন, তবে আমার টানাটানির সংসার নাটকে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘দহন’ নামের একটি নাটকে আমাকে এমন চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। খুব শীগ্রই কোন একটি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

প্রভা বলেন, বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে। এখানে আমার চরিত্রটি ভালভাবে মেলে ধরার চেষ্টা করেছি। এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস।
তিনি জানান, এছাড়াও ‘শূন্য থেকে শুরু’ নামে আরও একটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি প্রচার চলতি নাটকগুলোর শুটিংও চালিয়ে যাচ্ছি। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ‘হল্লাবাজি’, ‘জীবন থেকে নেয়া’, ‘এই শহরের গল্প’, ‘হাটখোলা’ নাটকগুলো প্রচার হচ্ছে।
প্রভা বলেন, সিনেমায় অভিনয়ের অনেক প্রস্তাব পাচ্ছি। কিন্তু ভাল কোন গল্প পাইনি এখনও। একটি ভাল গল্পের অপেক্ষায় আছি।

Comments

Popular posts from this blog

শিশুর চোখ রক্ষায় নিন উপযুক্ত যত্ম

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

আইটেম গানে আঁচল