নতুন পরী মৌটুসী ...

নতুন পরী মৌটুসী ... 

ইনফো ডেস্ক :দেশীয় চলচ্চিত্রে ‘পরী’ নামটি দুটি চলচ্চিত্রে বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’তে অন্যটি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।’মনপুরা’তে পরী ছিলেন ফারহানা মিলি অন্যদিকে ‘পোড়ামন'এ পরী ছিলেন মাহিয়া মাহি। তবে এবার বড় পর্দায় নয় ছোটপর্দায় দেখা যাবে নতুন পরীকে। নতুন পরী চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। ফেরারী ফরহাদের রচনায় ও রাশেদ রাহার নির্দেশনায় মৌটুসী অভিনয় করেছেন ‘তেতুল তলার পরী’ নাটকে অভিনয় করেছেন মৌটুসী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে আসছে ঈদের জন্য নির্মিত এ নাটকের কাজ শেষ করেছেন মৌটুসী বিশ্বাস। নাটকের মূল গল্প রচিত হয়েছে মৌটুসীকে ঘিরে। কেমন লাগলো নতুন নাটকটিতে কাজ করতে? জবাবে মৌটুসী বলেন, ‘গল্পটা সত্যিই অসাধারণ ছিলো। তা না হলে এতো কষ্ট সহ্য করে পরপর দু'দিন গাজীপুরের হোতাপাড়ায় গিয়ে শুটিং করা আমার পক্ষে কোনরকমভাবেই সম্ভব ছিলোনা। আমি ভীষণ এনজয় করেছি পরী চরিত্রটিতে অভিনয় করতে। এর আগে নানানমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। তবে পরী চরিত্রটি আমার ক্যারিয়াওে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমি বিশ্বাস করি। দর্শকের অনেক ভালো লাগবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।’ ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘তেতুল তলার পরী’ নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে মৌটুসী এরইমধ্যে নতুন একটি চলচ্চিত্রে কাজ করার জন্য গত বৃহস্পতিবার রাতে চুড়ান্তভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। আলভী আহমেদের ‘ইউটার্ন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে আবারো নতুন চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন মৌটুসী বিশ্বাস। এ ছবিতে তিনি প্রধান একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটিতে অভিনয়ের জন্য মৌটুসী সবধরনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে গত ঈদে তার অভিনীত মাসুদ সেজান পরিচালিত ‘চিচিংফাঁক’ নাটকটি ছিলো দর্শকপ্রিয়তার শীর্ষে। এ নাটকে তার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। খুব শিগগরিই ‘ইউটার্ন’ ছবির শুটিং শুরু হবে বিধায় আপাতত ছবিতে অভিনয় পূর্ব প্রস্তুতি নিয়েই ভীষণ ব্যস্ত আছেন মৌটুসী। যে কারণে আসছে ঈদের নাটকে খুব বেশি কাজ করার তেমন কোন সম্ভাবনা নেই তার। এদিকে চলচ্চিত্রে মৌটুসীর অভিষেক ঘটে মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশিত ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করে। রাফায়েল পরিচালিত ‘ছয় নয়’ ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। যদিও এই ছবিটি নিয়ে মৌটুসীর কোনরকম আগ্রহ নেই। কারণ ছবিটিতে পারিশ্রমিক নিয়ে পরিচালক তারসঙ্গে প্রতারণা করেছেন। 

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

শিশুর চোখ রক্ষায় নিন উপযুক্ত যত্ম

দেবের সাথে কাজ করবেন মিষ্টি