গোবিন্দর মেয়ে আলিয়া ভাট

গোবিন্দর মেয়ে আলিয়া ভাট 

টেকনো ডেস্ক : এই নিয়ে দ্বিতীয়বার অন স্ক্রিনে বাবা’র চরিত্রে অভিনয় করবেন বলিউডের একসময়ের বিখ্যাত কমেডি হিরো গোবিন্দ। অনুরাগ বসু পরিচালিত ‘জজ্ঞা জাসুস’ ছবিটিতে রনবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে এই রূপোলী পর্দার নায়ককে এটা জানা খবর। কিন্তু অজানা খবরটা হল এবার তিনি বাবা হবেন আলিয়া ভাটের।
ভিকাশ বহেলের ‘শানদার’ সিনেমাতে গোবিন্দ দ্বিতীয়বার পিতার ভূমিকায় অভিনয় করবেন এবং তাঁর কন্যা হবেন ‘হাইওয়ে’ খ্যাত আলিয়া ভাট। ছবিটির প্রযোজনার গোপন সূত্র থেকে জানা গিয়েছে যে এই ছবিটিতে গোবিন্দ’র চরিত্রটি বেশ মজার ধরনের হলেও চরিত্রটি ছোট। কিন্তু গোবিন্দ স্ক্রিপটি পছন্দ করেছেন এবং কাজটির জন্য রাজি হয়েছেন।
‘কুইন’ খ্যাত পরিচালক ভিকাশ বহেলের এটি দ্বিতীয় ছবি এবং তিনি আপাতত ছবিটির প্রি প্রোডাকশনের কাজ নিয়ে খুব ব্যস্ত। ৯০ দশকের স্ট্রিট ডান্সার কাম কমিক হিরো গোবিন্দকে এই প্রসঙ্গে প্রশ্ন করার তিনি জানান, ‘ আমি সিনেমার চিত্রনাট্য পড়েছি, আমার পছন্দ হয়েছে কিন্তু এর বেশি কিছু জানাতে এখনি আমি রাজি নই।’ অন্যদিকে, একসময়ের বিখ্যাত হিরো আবার নায়কের ভূমিকায় ফিরে আসছেন নিজের হোম প্রোডাকশনের ব্যানারে নতুন নায়িকা রিচা শর্মার সঙ্গে ‘অভিনয় চক্র’ সিনেমার মাধ্যমে আগামী ২৯ শে আগস্ট।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

শিশুর চোখ রক্ষায় নিন উপযুক্ত যত্ম

দেবের সাথে কাজ করবেন মিষ্টি