Posts

খাবার থেকে ব্রণ

Image
ব্রণের সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। বয়ঃসন্ধিতে ব্রণের সমস্যা যেমন প্রকোট, একটা সময় সেটার পরিমাণ কমেও আসে। তারপরও অনেকের ব্রণ, ব্ল্যাক হেডস ইত্যাদির সমস্যা হয়ে থাকে। খাদ্যপুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয় শারীরিক বিভিন্ন সমস্যা, পুষ্টিকর খাবারের অভাব, হরমোনের সমস্যা ইত্যাদি কারণেও ব্রণ হতে পারে। এই প্রতিবেদনে ব্রণ হওয়ার বিভিন্ন কারণ এবং সমাধান দেওয়া হল। ব্রণ হওয়ার কারন- ব্রণ হওয়ার পেছনে শরীরে ‘হরমনাল ইমব্যাল্যান্স’ বা ভারসাম্যহীনতা কে দায়ী করে থাকেন অনেকেই। আবার অনেক সময় বিভিন্ন ওষুধ যেমন অ্যান্টিবায়োটিকস, স্টারয়েডস কিংবা অতিরিক্ত মাত্রার ভিটামিন-বি দায়ী হতে পারে। এছাড়াও বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলেও ব্রণ হয়ে থাকে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হল খাদ্যাভ্যাসও ব্রণের কারণ। খাবার যেমন আমাদের শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে, একইভাবে ত্বক সুন্দর ও ব্রণমুক্ত রাখতেও সঠিক ও পুষ্টিকর খাবার জরুরি। সুন্দর ত্বকের জন্য যেধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে - কিছু খাবার মানুষ ভেদে একেক ধরনের প্রভাব ফেলে থাকে। বিশেষ করে বাদাম, দুগ্ধজাতীয় খাবার, কোমল পানীয় এবং ক্যাফেইন ভিন...

অভিনয়ে এলেন বেকহ্যাম

Image
CSn || শার্লক হোমস’-এর পরিচালক গাই রিচির পরবর্তী ছবি ‘নাইটস অফ দ্য রাউন্ড টেবল: কিং আর্থার’-এ এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন ফুটবল-সুপারস্টার ডেভিড বেকহ্যাম। মধ্যযুগের পটভূমিকায় তোলা

প্রোমোশনে শ্রদ্ধা কাপুর

Image
CSn || বলিউডের অন্য তারকারা যা-ই বলুন না কেন, ফিল্ম-প্রোমোশনে কোনো বিরক্তি নেই তার। তিনি শ্রদ্ধা কাপুর। পেশা অভিনয় হলে প্রোমোশনের কাজ নিয়ে বেশ ঝামেলায় পড়েন অধিকাংশ স্ক্রিন ব্যক্তিত্ব। কিন্তু শ্রদ্ধা কাপুর প্রোমোশনের কাজ বেশ পছন্দই করেন। তার আগামি ছবি ‘এবিসিডি ২’-এর প্রোমোশনে জানালেন,

ক্যাটের জন্য সাত কোটি রুপির প্রস্তাব ফেরালেন সালমান!

Image
CSn || সাবেক প্রেমিকযুগল সালমান খান ও ক্যাটরিনা কাইফের মধ্যে হচ্ছেটা কী! প্রেম ভেঙে যাওয়ার পরও দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল তাঁদের মধ্যে। ছবিতে জুটি বেঁধে অভিনয়ও করেছেন। কিন্তু গত বেশ কিছুদিন ধরে ক্যাটের কাছ থেকে যেন ১০০ হাত দূরে থাকার চেষ্টা করছেন সালমান। একের পর এক ক্যাটের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে ক্যাটের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পান সালমান। বিনিময়ে সাত কোটি রুপি পকেটে ভরতে পারতেন এই ‘দাবাং’ তারকা। কিন্তু লোভনীয় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন খান সাহেব। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলিউডলাইফ ডটকম জানিয়েছে, একই বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সালমানের সঙ্গে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন জেনে দারুণ খুশি হয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু খুশি হতে পারেননি সালমান। পারিশ্রমিকের অঙ্কটা যথেষ্ট লোভনীয় হওয়া সত্ত্বেও তাতে ইতিবাচক সাড়া দেননি। কবির খান পরিচালিত সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’ ছবির ব্যাপক সাফল্যের পর একই পরিচালকের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতেও জুটি বেঁধে অভিনয়ের কথা ছিল সালমান-ক্যাটের। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে সালমানের জুটি হন কারিনা ...

কারিনা-অর্জুনের দাম্পত্য ট্রেনিং!

Image
CSn || পতৌদি পরিবারের ছোট বেগম এ বার অন্যের বিবি! তবে, তার স্বামীটি নবাবের মতো মোটেও চৌকশ নয়। সেই নিয়েই একটু সমস্যায় পড়েছেন কারিনা কাপুর খান। দিন নেই, রাত নেইÑ কথায় কথায় ঝগড়া বেঁধে যাচ্ছে তার নতুন স্বামী অর্জুন কাপুরের সঙ্গে! আর সেই ঝগড়ার মাঝে এসে দাঁড়াচ্ছেন বলিউডের নামজাদা পরিচালক আর বাল্কি। আসল কথা হলো, কারিনা-অর্জুনকে নিয়ে নতুন ছবির কাজে হাত দিয়েছেন বাল্কি। অভিনয়ের ক্ষেত্রে তার কাজ নিয়ে খুবই খুঁতখুঁতে এই পরিচালক। তাই তার আগামি ছবির হিরো-হিরোইনকে বেশ কসরত করতে হচ্ছে। ছবির নাম এখনও ঠিক না হলেও শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে জুটি করে তার এই ছবি নিয়ে বিশেষ আশাবাদী বাল্কি। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুই কাপুরকে। কারিনার চরিত্র একটি আদ্যপান্ত 'কেরিয়ারিস্টিক' মহিলার, যার স্বামী কোনও কাজ না করে বাড়িতেই থাকে। এ অবস্থায় দম্পতির মধ্যে বনিবনা না হওয়া, সাংসারিক অশান্তি, ঝগড়া খুবই স্বাভাবিক। সেই 'স্বাভাবিকত্ব' স্ক্রিনেও যাতে সমানভাবে ফুটে ওঠে তার জন্য প্রায় এক সপ্তাহের ট্রেনিং চলেছে কারিনা-অর্জুনের। মুম্বাইয়ের খার অঞ্চলে তার অফিস...

অতিরিক্ত ঘুম ভালো নয়

Image
CHn || দীর্ঘ সময় ঘুমানোর অভ্যাস রয়েছে আমাদের অনেকেরই। লম্বা ঘুমের পর বেশ সতেজ বোধ করেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের বেশি ঘুম শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করতে পারে। গবেষণায় এমনটাই দেখা গেছে। চিকিৎসকরা বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর বেশি সময় ঘুমালে

লাল পোশাক পরেন যেসব পুরুষ

Image
CEn || লাল পোশাকে নারীকে সুন্দর ও আকর্ষনীয় দেখা গেলেও পুরুষের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ লাল পোশাক পরেন বা পরতে পছন্দ করেন তারা সাধারণত রাগী স্বভাবের হন। অন্যের ওপর আধিপত্য বিস্তার পছন্দ করেন। কারণ লাল রঙ পুরুষের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে এবং আচরণগত পরিবর্তন ঘটায়। কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ে। গবেষণাটি পরিচালনা করেন লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রব বার্টন। সম্প্রতি

গরমে চুল রাখুন ঝলমলে

Image
CHn || গরমে চুল ঝলমলে রাখা খুবই কষ্টের কাজ। চুলের গোড়ায় ঘাম ও ধুলাবালির কারণে চুল হয়ে যায় রুক্ষ, নিষ্প্রাণ ও চিটচিটে। ঘাম আর ধুলাবালিতে মাথার ত্বকে হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ। গরমে বেড়ে যায় খুশকির উপদ্রপও। পাশাপাশি বাড়ে চুল পড়া। তবে এই গরমে চুল ঝলমলে রাখার রয়েছে কিছু উপায়। সূর্যের আলোতে ত্বকের যেমন ক্ষতি হয়। তেমনি চুলেরও ক্ষতি হয়। তাই বাইরে বের হলে ছাতা বা স্কার্ফ

নয়া পারফিউমে যত ঘাম তত সুগন্ধ

Image
CHn || যত ঘামবেন এবার ততই সুগন্ধ ছড়িয়ে পড়বে।। হ্যাঁ আপাতত এমন অবিশ্বাস্য কথাই দাবি করেছেন ব্রিটিশ একদল বিজ্ঞানী। ঘামের সাথে পাল্লা দিয়ে তাদের বানানো পারফিউম কেবল খোশবুই ছড়াবে না বরং দেহের দুর্গন্ধও দূর করবে। বৃটেনের বেলফাস্ট কুইন্স বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বে প্রথম

আধ মিনিটে কমান সাইনাসের সমস্যা

Image
CHn || সাইনাসের সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই জানবেন, যে একবার এর যন্ত্রণা শুরু হলে সেটা সহ্য করা এক কথায় অসম্ভব। বহু মানুষ সাইনাসে দিনের পর দিন কষ্ট পাচ্ছেন। বিশেষত, যাদের অ্যালার্জি রয়েছে। অনেক কিছুই

মেয়ে বাড়াতে সেলফি

Image
CEn ||  উত্তর ভারতের হরিয়ানায় ছেলে ও মেয়ের আনুপাতিক হারের পার্থ্যকটা বেশিই বলা চলে । গত বছরের হিসেব অনুযায়ী রাজ্যে এক হাজার পুরুষের বিপরীতে নারী রয়েছে ৮শ ৭১জন। তাই নারী ও পুরুষের সংখ্যার এই পার্থক্য ঘুচাতে অভিভাবকদের উৎসাহ দেয়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের জিন্দ জেলার একটি গ্রাম। গ্রামের পঞ্চায়েত এ লক্ষ্যে অভিভাবকের সঙ্গে মেয়ের সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘মেয়ের সঙ্গে সেলফি’ নামের এই প্রতিযোগিতার আয়োজক বিবিপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের সব অভিভাবককে মেয়ের সঙ্গে সেলফি তুলে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠানো এ সেলফি যাচাই-বাছাই শেষে সেরা তিনকে বিজয়ী ঘোষণা করা হবে। আর বিজয়ীদের জন্য রয়েছে ট্রফি, সনদ ও নগদ টাকা। প্রতিযোগিতায় বিজয়ীদের নির্বাচন করবে সরপঞ্চ নামে স্থানীয় সরকার ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ৩০জন কর্মী। আগামি ১৯জুন তারা গ্রামটিতে যাচ্ছেন সেলফি বাছাইয়ের জন্য। সরপঞ্চ কর্মী সুনীল জগলান বলেন, গত তিন দিন পুরো রাজ্য থেকে মেয়ের সঙ্গে তোলা ১শটি সেলফি পেয়েছি। সাধারণত আমরা লোকজনের বাসায় মেয়ের সঙ্গে তোলা ছবি খুব একটা দেখতে পাই না। প্রতিযোগিতা...

এয়ার ইন্ডিয়ার খাবারে টিকটিকি!

Image
CEn || এয়ার ইন্ডিয়ার বিমানে খাবারের সঙ্গে এবার টিকটিকিও পরিবেষণ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। আর এ নিয়ে বিপাকে পড়েছে ভারত সরকার। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই অভিযোগ নাকচ করেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বৃহস্পতিবার দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১১১ডিইএল-এলএইচআর ফ্লাইটে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বেলা ১টা নাগাদ বিমানটি

সুপারসনিক পারমানবিক সরবরাহ যান পরীক্ষা চীনের

Image
CEn || সুপারসনিক পারমানবিক সরবরাহ যানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। ১৮ মাসের মধ্যে রোববার চতুর্থবারের মতো হাইপারসনিক গতিতে চলা এই যানের সফল পরীক্ষা চালালো দেশটি। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমা নিয়ে চলা উত্তেজনার মুহূর্তে চীন এ অত্যাধুনিক সমরাস্ত্রের পরীক্ষা চালালো। যুক্তরাষ্ট্র একে চীনের ‘চূড়ান্ত রণকৌশল’ বলে মন্তব্য করেছে। চীনের এই অত্যাধুনিক

মীরার নামে গ্রেফতারি পরোয়ানা

Image
CSn || ‘বিতর্কিত’ পাকিস্তানি অভিনেত্রী মীরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের। মীরার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন মীরার স্বঘোষিত স্বামী আতিকুর রহমান। তার দাবি, মীরা তাকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিয়েও ২০১৩ সালে বিয়ে করেন ক্যাপ্টেন নাভিদ পারভেজকে আবার নাভিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রেখেও আবার অন্য একজনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দেন।এ খবর দিয়েছে ডেইলিটাইমস ডটকম ডট পিকে। ‘নজর’, ‘কাসক’-এর মতো কয়েকটি বলিউডের ছবিতে অভিনয় করেছেন মীরা। লাহোর ক্যান্টনমেন্টের দায়রা

রাজসিক উপাধি বর্জন করলেন স্পেনের রাজকন্যা

Image
CEn ||  নিজের বিরুদ্ধে করফাঁকি ও দুর্নীতির অভিযোগ ওঠায় পারিবারিক রাজসিক উপাধি নিজ নাম থেক বর্জন করতে চান স্পেনের রাজকন্যা ক্রিস্তিনা। শিগগিরই তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। নিজ আইনজীবীর মাধ্যমে এ উপাধি

মডেল থেকে রাজকুমারী

Image
CEn || ঠিক যেন রুপকথার গল্প। এক ঘুঁটেকুড়ানিকে পছন্দ হল রাজকুমারের, তারপর বিয়ে। ব্যস, ঘুঁটেকুড়ানি হয়ে গেল রানী। বাস্তবে অনেকটা এমনটাই হতে যাচ্ছে সুইডেনে। সে দেশের যুবরাজ কার্ল ফিলিপ বিয়ে করছেন প্রেমিকা সোফিয়া হেলকুভিস্টকে। রাজকন্যা নন সোফিয়া। তেমন কোনো উল্লেখযোগ্য পরিবারের মেয়েও নন তিনি। পরিচয় বলতে একসময় ছোটোখাটো

মিয়ানমারে রাখাইন রাজ্যের ৪ লাখ ১৬ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন

Image
CEn || তিন বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার পর থেকে ৪ লাখ ১৬ হাজার মানুষের নিয়মিত মানবিক ত্রাণ দরকার হয়ে পড়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ‘কো-অর্ডিনেশন অব হিম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্স’ (ওসিএইচএ) দপ্তর। এক নিয়মিত সংবাদ ব্রিফ্রিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানান, এসব মানুষের মধ্যে

চীনা হ্যাকারদের কবলে মার্কিন নিরাপত্তা ফাইল

CEn || যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ফাইল হ্যাকারদের কবলে পড়েছে। ধারণা করা হচ্ছে, চীনা হ্যাকাররাই হ্যাকিং করেছে। ফলে মার্কিন স্পর্শকাতর অনেক তথ্যই এখন তাদের হাতে রয়েছে। শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সন্দেহভাজন চীনা হ্যাকাররা দুদফা হ্যাকিং করেছে বলে তদন্তকারীরা মনে করছেন। তারা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)’এর ডাটাবেজ হ্যাক করে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চুরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, ডাটাবেজটি

মুসলিম বালিকার বদান্যতা || ১১ লাখ রুপি ফিরিয়ে দিল মরিয়ম

CExn || মরিয়ম এ যুগের শান্তির নবদূত বলা যায় শিশু মরিয়মকে। তাহলে ভারতের উত্তর প্রদেশের এই শিশুর মহত্বের গল্প শোনা যাক। পুরস্কার হিসেবে পেয়েও ১১ লাখ রুপি শিশুদের কল্যাণে দান করে দিয়েছেন মরিয়ম সিদ্দিকী। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা। তো এই ধর্মীয় বিষয়ে সাধারণ জ্ঞানের একটা প্রতিযোগিতা হয়। আর সেটা সবার জন্য উন্মুক্ত ছিল। তাই শিশু মরিয়মও এতে অংশ নেয়। গত জানুয়ারিতে ইসকনের আয়োজনে ভগবত গীতার ওপর প্রতিযোগিতায়

বৃষ্টিস্নাত দিনে ইলিশের কাবাব

CEn || বৃষ্টির দিনে স্পেশাল খাবারের বায়না ধরে খাবার পাগল মন। সেই অজুহাতে মাছে ভাতে বাঙালি ইলিশের দাবি করতেই পারে। আজকের দুপুরে তাই হয়ে যাক সাদা ভাত অথবা খিচুড়ির সঙ্গে আস্ত ইলিশের কাবাব। পরিবারের সবাইকে নিয়ে